মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি।

Gagan Alonews
প্রকাশিত November 16, 2026, 09:38 AM
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি।
সংবাদটি শেয়ার করুন....
একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।