১৫/১১/২০২৬ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউপির মীরাবাড়ী এলাকায় বন্দর থানা পুলিশ কর্তৃক এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার আসামি সেলিম মীরা (৬৩), পিতা- মৃত আফসার আলী মীর, সাং- টুঙ্গীবাড়ীয়া মীরা বাড়ী, ০২ নং ওয়ার্ড, ইউপি- টুঙ্গিবাড়ীয়া, থানা- বন্দর, জেলা- বরিশাল এর হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের নিক্তি উদ্ধারপূর্বক আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হইতেছে।