বরিশাল জেলা প্রতিনিধি অফিসে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Gagan Alonews
প্রকাশিত November 18, 2026, 22:46 PM
বরিশাল জেলা প্রতিনিধি অফিসে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি:

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার বরিশাল বিভাগীয় ব্যুরোপ্রধান খান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাচার পত্রিকার ব্যুরোপ্রধান নওরোজ হীরা, এশিয়ান টিভির মাল্টিমিডিয়া বিশেষ প্রতিনিধি মাহমুদ খান,
দৈনিক ভোরের অঙ্গীকারের লিটন বাইজি, দৈনিক আজকের বার্তার সৈয়দ বাবু,
দৈনিক বাংলা পত্রিকার খান বশির,
দৈনিক সময়ের বার্তার আল আমিন গাজী, জাতীয় দৈনিক ভোরের চেতনার ফেরদৌস রায়হান এবং দৈনিক বরিশালের চোখের সহ-সম্পাদক জালাল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সত্য সংবাদের মাসুম সিকদার, কলমের কণ্ঠের ইমরান, সাংবাদিক পিন্টু, সাংবাদিক সোহেল, বরিশাল সিটি নিউজের হ্যাপী আক্তার, দৈনিক গাউছিয়া পত্রিকার সৈয়দ হোসেন, দৈনিক সকালের বার্তার নবীর, দৈনিক অগ্রদূতের গাজী আরিফ, দৈনিক মুখপত্রের সাইফুল, সাংবাদিক শফিক, জাতীয় দৈনিক মাতৃছায়ার শাহাদাত হোসেন, দৈনিক তারুণ্যের বার্তার সম্রাট, সাংবাদিক পারভেজ, হালিম, শাহজাহান মিয়া, মনির মৃধা, জালাল শিকদার ও শান্তসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পত্রিকার অসংখ্য পাঠক উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি খান আরিফ তাঁর বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসায় ভোরের চেতনা আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।