প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির

Gagan Alonews
প্রকাশিত October 21, 2026, 10:52 AM
প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং সংসদ সদস্য বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) সরফুদ্দিন আহমেদ সান্টু মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত ১৯ অক্টোবর রাতে গুঠিয়ায় তার অফিস কক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারন সম্পাদক সরদার সোহেল,সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, মোঃ মোস্তফা জামান সুমন বালী,জিয়াউল করিম জিয়া,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমন,সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ,সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন,দপ্তর সম্পাদক মোঃ মিঠু বালী,প্রচার সম্পাদক মোঃ সুজন,সাহিত্য সম্পাদক মোঃ লালন ফকির,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম গোফরান,সদস্য মোঃ শাহাদাত হোসেনসহ সদস্য বৃন্দ।

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গত ৮ অক্টোবর উজিরপুর রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে পূর্ণগঠন সম্পন্ন করা হয়। কমিটি পুনর্গঠনের পরে প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুউদ্দিন আহমেদ সান্টু মহোদয়ের সাথে আলোচনা কালে সাংবাদিকগণ তাদের দূরদর্শী চিন্তা ভাবনাগুলো তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং প্রচার করার প্রতিশ্রুতি দেন।

এসময়য় প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রিপোটার্স ইউনিটির সংগঠন সাড়া বাংলাদেশে রয়েছে, রিপোটার্স ইউনিটি বাংলাদেশ অন্যতম একটি শক্তিশালী সংগঠন, আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এবং দীর্ঘক্ষন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।