স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।