৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর ইসরায়েলের

Gagan Alonews
প্রকাশিত April 16, 2026, 09:44 AM
৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর ইসরায়েলের
সংবাদটি শেয়ার করুন....

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৩৯টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বসতি, সেনাসমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে উত্তর ইসরায়েলের নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতেও বড় ধরনের আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়েইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই হিজবুল্লাহর পক্ষ থেকে এই বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।