• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

Gagan Alonews
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
সংবাদটি শেয়ার করুন....

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাত হয়েছে ৩২ মিলিমিটার।