• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য ৩২ আসনে ভোট

Gagan Alonews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৪:১২ অপরাহ্ণ
পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য ৩২ আসনে ভোট
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানানো হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে ছিলেন। এতে ১১ দল থেকে অংশ নেন ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।