নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

Gagan Alonews
প্রকাশিত January 24, 2026, 18:50 PM
নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
সংবাদটি শেয়ার করুন....
নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি
আজ ২৪ জানুয়ারি, ২০২৬ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিউনেস ল্যাবরেটরি স্কুল-এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ।
মান্যবর ডিআইজি মহোদয় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। তিনি সুস্থ ও স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ী খুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হাতে বিজয়ীদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে সার্থকতা দান করে।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও শারীরিক সুস্থতা নিশ্চিতে নিউনেস ল্যাবরেটরি স্কুল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।