সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার

Gagan Alonews
প্রকাশিত December 21, 2025, 19:56 PM
সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

খান মেহেদী

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার): সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ কল্যাণপুরের ইস্টার্ন হাউজিং–২ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ নাসির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি .২২ রাইফেল, ২টি বিদেশি পিস্তল ও বিদেশি মদের বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।