• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

Gagan Alonews
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫, ২৩:৫১ অপরাহ্ণ
ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধি

১১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।

আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ও জুলাই জাতীয় সনদ সংশোধন সংস্কার ২০২৫ এর উপর গনভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যত্বনির মুখে পতন হয় আওয়ামী লীগ সরকার। ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার ১৬ মাসের মাথায় তফসিল ঘোষণা করলো ইসি।

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ আগামী ২৯ শে ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার। মনোনয়ন পত্র বাছাই হবে আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার হতে ৪ঠা জানুয়ারি ২০২৬ রোজ রবিবার পর্যন্ত। রিটানিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ তারিখ ১১ই জানুয়ারি রোজ রোববার। কমিশনে দায়েলকৃত আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার থেকে ১৮ই জানুয়ারি রোজ রবিবার পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারী ২০২৬ রোজ মঙ্গলবার। রিটারনিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ ২১ শে জানুয়ারি ২০২৬ রোজ বুধবার।

নির্বাচনী প্রচারণা চলবে ২২ শে জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিট প্রর্যন্ত।
ভোটগ্রহণ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার।

নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনের প্রধান। সুষ্ট ও পরিচ্ছন্ন নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের অঙ্গীকার বলে জানান সিইসি।

নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন ই সি তে নিবন্ধিত দল আছে ৫৬ টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না এর বাইরে যেকোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।