সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

Gagan Alonews
প্রকাশিত September 7, 2026, 21:45 PM
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

‎‘সঠিক পরিকল্পনা, দক্ষতা ও দিকনির্দেশনাই তৈরি করে সফল ক্যারিয়ারের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোসা. মেহরুবা আলম ও শিক্ষক পরিষদের সম্পাদক মাইনুল ইসলাম সাগীর। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. মাসুদ রানা, নয়ন বালা ও মো. রায়হান চৌধুরী।

‎সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি সজীব হাওলাদার, সাধারণ সম্পাদক হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।