সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা

Gagan Alonews
প্রকাশিত October 12, 2026, 21:54 PM
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা
সংবাদটি শেয়ার করুন....

বিশেষ প্রতিনিধি: মো: রেজাউল হাসান মুন্না

সোমবার। ১২ই অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কীর্ত্তিপাশা ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: রেজাউল হাসান মুন্না।
এক শুভেচ্ছা বার্তায় রেজাউল হাসান মুন্না বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। আমাদের মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগ রয়েছে। ইসলাম আমাদের সবসময় অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা দেয় – এই চেতনাকে ধারণ করে কীর্ত্তিপাশা ইউনিয়নে আমরা আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছি।”
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো দুর্গোৎসব। এই ইউনিয়নের একজন সন্তান হিসেবে আমি মনে করি, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় স্বাধীনতা ও উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আসন্ন তাদের এই উৎসব যাতে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার কর্মী-সমর্থকদের নিয়ে সার্বক্ষণিক পাশে থাকব।”
পরিশেষে তিনি কীর্ত্তিপাশা ইউনিয়নের প্রতিটি মণ্ডপের নিরাপত্তা কামনা করেন এবং পূজার আনন্দ তাদের প্রতিটি ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক – এই আশাবাদ ব্যক্ত করেন।📌