মো: শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধি
২৩-০৩-২০২৬ রোজ সোমবার আনুমানিক ৩:৩০ মিনিটের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে পথচারীর গায়ে চলন্ত পরিবহনের যাত্রীর বমিকে কেন্দ্র করে পথচারীদের সাথে গাড়িতে থাকা এক সেনাবাহিনীর সদস্যের সাথে মারধরের ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে আসা বরিশাল গামী শ্যামলী পরিবহনের এক যাত্রী বামরাইল বাসস্ট্যান্ডে অতিক্রম করার সময় জানালা থেকে বমি করলে তা এক পথচারীর গায়ে পড়ে। পথচারী গাড়ি রোধ করে জিজ্ঞেস করলে, গাড়িতে থাকা সেনা সদস্য তার উপর চড়াও হয়। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার সাথে মারপিটে জরিয়ে পড়ে।
বামরাইল বাসস্ট্যান্ডের লোকজন জানান, কে বমি করেছে? ড্রাইভারের কাছে জানতে চাওয়া হলে হঠাৎ করেই গাড়িতে থাকা এক যাত্রী তাদের উপর চড়াও হয়ে যায় এবং মারধরের ঘটনা ঘটে । পড়ে জানা যায় ওই যাত্রী একজন সেনা সদস্য।
যাত্রীর সাথে মারপিটের সময় শ্যামলী পরিবহনের জানালার একটি গ্লাস ভেঙে যায়।
এক পর্যায়ে ওই এলাকার সমাজসেবক ও রাজনীতিবিদ জিয়া আমিন রাঢ়ী বিষয়টি তাত খনিক ভাবে সমাধান করলে পরিবহনটি চলে যায়।
ঘটনার কিছু সময় পরে পুলিশের একটি টিম সেখানে তদন্ত করতে আসলে এলাকাবাসী বিষয়টি বলে পরে পুলিশের টিমটি সেখান থেকে চলে যায়।
আরো কিছু সময় পরে দুইটি গাড়ি নিয়ে RAB এর একটি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেন।
নিউজটি পাবলিস্ট করা পর্যন্ত ওই সেনা সদস্যের ডিটেলস কোন তথ্য পাওয়া যায়নি।